Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

স্টাফ করেসপন্ডেট
৫ মার্চ ২০২৬ ১৩:৩৪ | আপডেট: ৫ মার্চ ২০২৬ ১৫:০৩

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় আগামী ৯ এপ্রিল ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেল রায় ঘোষণার জন্য এ দিন নির্ধারণ করেন।

আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ৩০ জুন ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে ট্রাইব্যুনাল। মামলাটিতে তদন্ত কর্মকর্তাসহ মোট ২৫ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

এ মামলার ৩০ আসামির মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদও রয়েছেন। গ্রেফতার হওয়া ছয় আসামি হলেন- বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক চুক্তিভিত্তিক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৪ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে আন্দোলনের সময় গত ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন আবু সাঈদ।
২৫ বছর বয়সী আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবেও সক্রিয় ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের সামনে নিরস্ত্র অবস্থায় পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে এবং কোটা সংস্কার আন্দোলন নতুন গতি পায়।

এদিকে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমন করতে আওয়ামী লীগ সরকার, দলীয় ক্যাডার, প্রশাসনের একটি অংশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিচার বর্তমানে দুইটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর