Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি কক্সবাজার থেকে গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৬ ১৮:২৩

গ্রেফতার জিয়াবুল হক

চট্টগ্রাম: নগরীর বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. জিয়াবুল হক (৫০)-কে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (১০ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে কক্সবাজার সদর থানার হোটেল-মোটেল জোনের বাগানবাড়ি রেস্তোরাঁর সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জিয়াবুল হক নগরের বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকার রহমত উল্লাহর ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জিয়াবুল হক কক্সবাজারে আত্মগোপনে আছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৭ ও র‍্যাব-১৫ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেফতার জিয়াবুলকে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর