Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে তেল না পেয়ে পাম্পের কর্মীকে ছুরিকাঘাত

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ২৩:২৪ | আপডেট: ১০ মার্চ ২০২৬ ১১:২৬

সিলেটে তেল না পেয়ে পাম্পের কর্মীকে ছুরিকাঘাত। ছবি: সংগৃহীত

সিলেট: পেট্রোল পাম্পে তেল না পেয়ে মিঠু গোয়ালা নামের এক কর্মীকে ছুরিকাঘাত করেছে এক বাইক চালক।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) সৌমেন মৈত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ইফতারের প্রায় দুই মিনিট আগে নগরীর চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে তেল নিতে আসা এক গ্রাহককে তেল দিতে অপরাগতা প্রকাশ করে। এতে পেট্রোল পাম্পে নিয়োজিত কর্মীদের সাথে উত্তপ্ত বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তেল না পাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তেল না পেয়ে চলে যায় ওই গ্রাহক।

বিজ্ঞাপন

পরবর্তী সময়ে ইফতার শেষে ওই গ্রাহক আবার পাম্পে এসে মিঠু গোয়ালা নামের এক কর্মীকে ছুরিকাঘাত করে। পরে সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র বলেন, ‘পেট্রোল পাম্পে তেল না পেয়ে এক গ্রাহক ক্ষুব্ধ হয়ে কর্মীকে ছুরিকাঘাত করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর