Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর শাহ আলীতে ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৪ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩৫

মরদেহ। প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর শাহ আলীতে ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহ আলী মহিলা কলেজের সামনের রাস্তায় ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। গুরুতর আহত মেহেদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর সোয়া ৬টার দিকে তিনি মারা যান।

শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মধ্যরাতে শাহ আলী মহিলা কলেজের সামনের রাস্তায় চাকুসহ একজনকে আটক করা হয়। এর কিছুক্ষণ পরেই জানা যায় পাশেই এক যুবককে ছুরিকাঘাত করেছে সে। ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তীতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান।’

বিজ্ঞাপন

এসআই আরও জানান, নিহতের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে। তার বাবার নাম মো. আলম। বর্তমানে মিরপুর থানার বড়বাগ এলাকায় থাকতেন। সাইনবোর্ড তৈরির কাজ করতেন তিনি। তবে এটি ছিনতাইয়ের ঘটনা, নাকি পূর্বশত্রুতা সেটি এখনো জানা যায়নি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা /এসএসআর/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর