Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনা-৩ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

স্টাফ করেসপন্ডেট
১১ মার্চ ২০২৬ ১৩:৫৭ | আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৪:৪৯

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে করা বিএনপির প্রার্থী মো. হাসান জাফির তুহিনের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই আসনের ব্যালটসহ সংশ্লিষ্ট সব নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মুজিবুর রহমান, নাজমুল ইসলাম ও মাসুদ হাসান।

উল্লেখ্য, পাবনা-৩ আসনে নির্বাচনে বিজয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ আলী আছগার।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে ২৫টিরও বেশি আসনের প্রার্থী হাইকোর্টে আবেদন করেন। এসব আবেদন শুনানির জন্য গ্রহণ করে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের অভিযোগে করা ‘নির্বাচনী’ আবেদনপত্রের শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি করছেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকা অনুযায়ী, অন্যান্য দেওয়ানি এখতিয়ারের পাশাপাশি এই বেঞ্চে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশ্লিষ্ট নির্বাচনী আবেদন, রুল ও বিভিন্ন আবেদন গ্রহণ ও শুনানি করা হয়।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর