Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যাংক এশিয়ার নতুন উপব্যবস্থাপনা পরিচালক কায়েস চৌধুরী

সারাবাংলা ডেস্ক
১৫ মার্চ ২০২৬ ২০:২৭

কায়েস চৌধুরী

ব্যাংক এশিয়া পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম জোনাল হেড হিসেবে যোগদান করেছেন কায়েস চৌধুরী।

রোববার (১৫ মার্চ) ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে ১১ মার্চ তিনি ওই পদে যোগদান করেছেন বলে জানানো হয়েছে।

প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ব্যাংক এশিয়ায় যোগদানের পূর্বে তিনি ব্র্যাক ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিজিওনাল কর্পোরেট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কৌশলগত নেতৃত্ব, সুশাসন, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা এবং বিজনেস ট্রান্সফরমেশনে ব্যাপক অভিজ্ঞতাসম্পন্ন। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের ব্যবসা কার্যক্রমে তাঁর রয়েছে বিশেষ দক্ষতা।

বিজ্ঞাপন

জনাব চৌধুরী ১৯৯৩ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, ডাচ-বাংলা ব্যাংক এবং সিটি ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি একজন একনিষ্ঠ, নীতিবান এবং দূরদর্শী ব্যাংকার হিসেবে পরিচিতি লাভ এবং কর্পোরেট, কমার্শিয়াল ও শাখা ব্যাংকিং কার্যক্রমে গভীর অভিজ্ঞতা অর্জন করেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে এম.কম. ডিগ্রি লাভ করেন এবং ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, লিডারশিপ ডেভেলপমেন্ট, আন্তর্জাতিক ব্যাংকিং ও ফিনান্সিয়াল অ্যানালাইসিস বিষয়ে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। নিয়ন্ত্রক নীতিমালা অনুসরণ, টিম উন্নয়ন, প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণে তার অবদান অনন্য।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর