Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অটো লোন সেবা প্রদানে ব্যাংক এশিয়া ও ডিএইচএস মোটরস্-এর মধ্যে সমঝোতা স্মারক সই

সারাবাংলা ডেস্ক
৩০ আগস্ট ২০২৬ ১১:৪৬

গ্রাহকদের জন্য সুবিধাজনক ও আকর্ষণীয় অটো লোন সেবা প্রদানে ব্যাংক এশিয়া পিএলসি এবং ডিএইচএস মোটরস্ লিমিটেড-এর মধ্যে একটি কৌশলগত সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এই অংশীদারিত্বের আওতায় ডিএইচএস মোটরস্ লিমিটেডের গ্রাহকগণ প্রতিযোগিতামূলক সুদহারে ব্যাংক এশিয়ার আকর্ষণীয় অটো লোন সুবিধা গ্রহণ করতে পারবেন। এর আওতায় আরও থাকছে যৌথ বিপণন কার্যক্রম, গ্রাহক সম্পৃক্ততামূলক কর্মসূচি এবং বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম।

১৯ আগস্ট রাজধানী তেজগাঁও শিল্প এলাকায় ডিএইচএস মোটরস্ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংক এশিয়া পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব অ্যাসেট, রিটেইল ব্যাংকিং ডিভিশনের প্রধান জনাব মো. জাহেদ চৌধুরী এবং ডিএইচএস মোটরস্ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব হামদুর রহমান সায়মন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

বিজ্ঞাপন

এই অংশীদারিত্ব গ্রাহকদের জন্য অটো ফাইন্যান্সিং সুবিধা গ্রহণের প্রক্রিয়াকে আরও সহজ করবে এবং মানসম্মত গাড়ির মালিকানা অর্জনে ব্যক্তি ও পরিবারের প্রত্যাশা পূরণে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে, এটি দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দেশের অটোমোটিভ ও আর্থিক সেবা খাতের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর