Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রিজার্ভ এখন ৩৪ বিলিয়ন ডলারের ঘরে

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১৯:৫৯ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ ২২:৫৬

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৬ মার্চ দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ হাজার ২২১ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৩৪.২২ বিলিয়ন ডলার।

সোমবার (১৬ মার্চ) বাংলা‌দেশ ব্যাং‌কের মুখপাত্র আরিফ হো‌সেন এ তথ্য জানান।

অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর বিপিএম৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ হাজার ৫২৮ দশমিক ১৬ মিলিয়ন ডলার, যা প্রায় ২৯.৫৩ বিলিয়ন ডলার।

সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রিজার্ভ হিসাবের ক্ষেত্রে BPM6 পদ্ধতি অনুসরণ করা হয়। এতে স্বল্পমেয়াদি দায়সহ বিভিন্ন সমন্বয় করার পর প্রকৃত ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে বৈদেশিক মুদ্রা আয়ের বিভিন্ন খাত— বিশেষ করে রেমিট্যান্স ও রফতানি আয় বাড়ার ফলে রিজার্ভ স্থিতিশীল অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর