Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চীনা রাষ্ট্রদূতকে নিয়ে ফুডপ্যাক বিতরণ করবেন জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৬ ১১:০৭ | আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৩:১৫

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে সঙ্গে নিয়ে নিজের নির্বাচনি এলাকায় ফুডপ্যাক বিতরণ করবেন।

মঙ্গলবার (১৭ মার্চ) দল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বেলা ১১টায় ঢাকা মহানগরীর মিরপুর-১০ এ অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে ফুডপ্যাক বিতরণ করবেন দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এই ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে ঢাকাস্থ চায়না দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এরইমধ্যে স্কুলের মাঠে সারিবদ্ধভাবে চেয়ারের ওপরে ফুডপ্যাক রেডি করে রাখা হয়েছে। বেলা ১১টার পরে এই ফুডপ্যাক বিতরণ করা হবে।

বিজ্ঞাপন

জানা গেছে, মিরপুর-১০ এলাকা ঢাকা-১৫ আসনের অন্তর্গত। আর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. শফিকুর রহমান এই আসন থেকে ২১ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর