Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আগামী ২৪ ঘণ্টায় তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৬ ১১:৫৪ | আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১৬:১৭

ঢাকা: আবহাওয়া অধিদফতর জানিয়েছে আগামী ২৪ ঘণ্টায় দেশের তিনটি বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার (২৩ মার্চ) পূর্বাভাস অনুযায়ী ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বিদ্যুৎ চমকানোসহ এই বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

সিনপটিক অবস্থা বিশ্লেষণে দেখা গেছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং স্বাভাবিক মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী ২৩ থেকে ২৬ মার্চের মধ্যে বৃষ্টির পরিধি ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। ২৪ মার্চ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় এবং ২৫ ও ২৬ মার্চ ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ের শেষের দিকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর