Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ মে ২০২৬ ১০:৫৮ | আপডেট: ৩ মে ২০২৬ ১৪:৫১

ঢাকা: সারাদেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার (৩ মে) সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার বুলেটিনে জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারাদেশে এই ঝড়-বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা আগামী এক সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে সংস্থাটি জানিয়েছে।

বিজ্ঞাপন

তাপমাত্রার বিষয়ে জানানো হয়েছে, আজ সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সোমবার দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামী সপ্তাহের শুরু থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসার পাশাপাশি সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

এর আগে, আজ দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৩টি জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর