Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই আন্দোলনে হত্যা মামলায় বন্দি আসামির ঢামেকে মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১৭:৪৩

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

ঢাকা: বহুল আলোচিত সাভার থানার ৬ হত্যা মামলার আসামি ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি মশিউর রহমান সম্রাট ওরফে সবুজ শেখ (৪০) ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে (ঢামেক) মারা গেছেন।

সোমবার (২৩ মার্চ) সকাল সারে ৭টার দিকে কারারক্ষীরা ওই বন্দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম জানান, কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরিক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। সোমবার বিকেলে মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন জানান, কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি সম্রাট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গত ৬ মাসে সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার ও আশপাশ থেকে ৬টি লাশ উদ্ধারের ঘটনায় সে আসামি ছিল। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চলতি সালের জানুয়ারিতে তাকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে সে নিজের ভুল পরিচয় সবুজ শেখের বদলে মশিউর রহমান দিয়েছিল এবং প্রাথমিকভাবে ৬টি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছিল।

জানা গেছে, ওই আসামির বাড়ি মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মৌছামান্দা গ্রামের পান্না শেখের ছেলে। বর্তমানে ঢাকা জেলার সাভার উপজেলার ব্যাংক কলোনী এলাকায়। বাবার নাম পান্না শেখ।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর