Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুদকের ৫ কর্মকর্তাকে বদলি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৬ ২০:২৯ | আপডেট: ২৫ মার্চ ২০২৬ ২১:০০

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিভিন্ন পর্যায়ের ৫ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে ৪ জন উপপরিচালক এবং ১ জন উপসহকারী পরিচালক পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

বুধবার (২৫ মার্চ) দুদকের পরিচালক মো. নাজমুল হাসান সই করা এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

বদলির আদেশ অনুযায়ী, উপপরিচালক মো. জাহিদ কালামকে রাঙামাটি থেকে প্রধান কার্যালয়ে আনা হয়েছে। উপপরিচালক মো. আবদুল ওয়াদুদকে প্রশাসন শাখা থেকে প্রধান কার্যালয়ের অনুসন্ধান ও তদন্ত-৬ বিভাগে এবং উপপরিচালক কমলেশ মন্ডলকে রিজার্ভ শাখা থেকে রাঙামাটিতে বদলি করা হয়েছে।

অন্যদিকে, উপপরিচালক মাহবুবুল আলমকে মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ে এবং উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকারকে রিজার্ভ শাখা থেকে ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর