Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ-ভারত সম্পর্ক আগের চেয়েও ভালো হতে পারে: তারিক চয়ন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ২৩:০৫ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ ০৯:০৮

বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিকুল ইসলাম ভূঁইয়া (তারিক চয়ন)।

ঢাকা: পারস্পরিক আস্থা ও সম্মান বজায় থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক আগের চেয়েও ভালো হতে পারে বলে মন্তব্য করেছেন কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিকুল ইসলাম ভূঁইয়া (তারিক চয়ন)।

ভারতের ওল্ড দিঘা সি বিচে আয়োজিত ৩দিনব্যাপী (২৮-৩০ মার্চ) ৫ম আন্তর্জাতিক দিঘা আর্ট ফেস্টিভালের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ভারতের অনেকেই জানতে চান, বাংলাদেশ-ভারত সম্পর্ক আগের মতো হবে কি না। আমি বলি—আগের মতো কেন, পারস্পরিক সম্মান ও বিশ্বাস থাকলে এ সম্পর্ক আরও ভালো হতে পারে।’

তারিক চয়ন আরও বলেন, শিল্প-সংস্কৃতি ও সৃষ্টিশীল কর্মকাণ্ডের মূল্যায়ন সংখ্যায় নয়, গুণগত মান দিয়ে করা উচিত। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে সাংস্কৃতিক বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিদেশ থেকেও শিল্পী ও অতিথিরা অংশ নেন। আয়োজক সংগঠন বীরেন্দ্র মেমোরিয়াল ফাইন আর্ট অ্যান্ড কালচারের সম্পাদক বিষ্ণু মাইতি, প্রফেসর জয়দ্বীপ ভট্টাচার্য (গভমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, আগরতলা), সিদ্ধার্থ শংকর দে (অতিথি শিল্পী), অনুপম মন্ডল (অতিথি শিল্পী), সুকুমার মান্না, সুব্রত মান্না (অতিথি শিল্পী), অরুন জানা (অতিথি শিল্পী), অশোক ব্যাবত্যা (সাবেক যুগ্ম সচিব, পশ্চিমবঙ্গ সরকার), ড. পার্থ সারথি দাস (অ্যাডভাইজার রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, কলকাতা) অনির্বাণ সামন্ত (বিশিষ্ট সমাজসেবী), স্বরূপ মাইতি (শিক্ষক ও সমাজসেবী), চন্দন কর্মকার (হেড ক্লার্ক, দীঘা শংকরপুর ডেভেলপমেন্ট অথরিটি), কল্পনা খান মন্ডল (সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী) প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর