Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতের সঙ্গে সমাধান অযোগ্য কোনো সমস্যা নেই: তথ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৬ ১৪:৪৯

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন – ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ও ভারতের মধ্যে এমন কোনো সমস্যা নেই, যা সমাধান করা অসম্ভব- বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান সব সমস্যার নিরসনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে ‘আন্তর্জাতিক যুব দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভ্ন্নি প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে স্পষ্টভাবে জানিয়েছেন যে, দুই দেশের মধ্যে কোনো সংকটই সমাধান অযোগ্য নয়। এছাড়া রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে ইতিবাচক বার্তা নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার জন্য গিয়েছেন এবং সরকার এখন সেই আলোচনার ইতিবাচক ফলাফলের অপেক্ষায় রয়েছে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া গুজব প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ ধরনের কোনো বিষয় সরকারের নজরে আসেনি এবং সরকার এসব গুজবকে মোটেও আমলে নিচ্ছে না।

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান যুগ কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। যুবকদের আত্ম উন্নয়ন ও আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমান সরকার কাজ করছে এবং তরুণদেরই নেতৃত্বের আসনে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর