Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শাহ আমানত বিমানবন্দরে ১৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ০৮:৪৮

চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হলে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের (BG-128) তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে প্রায় ১৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল।

যাত্রীরা হলেন কুমিল্লার দেবিদ্বারের নাজমুল হাসান, গোপালগঞ্জের কুসুমদিয়ার সরদার সাজাদ ও কক্সবাজারের চকরিয়ার, আমশেদ আলম রানা।

তিনি জানান, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কাস্টমস হলে কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স যৌথভাবে অভিযান চালায়। এ সময় আবুধাবি থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে মোট ৯৩০ কার্টুন সিগারেট এবং আমদানি নিষিদ্ধ ৬০ পিস গৌরী ক্রিম উদ্ধার করা হয়। জব্দ করা সিগারেটের আনুমানিক মূল্য ১৮ লাখ ৬০ হাজার টাকা।

বিজ্ঞাপন

ইব্রাহীম খলিল আরও জানান, আটক যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ পণ্যের বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর