Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুন্দরবনে দস্যু দমনে দ্বিতীয় দফায় যৌথ অভিযান শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ২১:১৩ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ০২:৫০

অভিযানের সময়কার চিত্র।

বাগেরহাট: বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ ও বনবিভাগের সমন্বয়ে সুন্দরবনে দস্যু দমনে দ্বিতীয় দফায় অভিযান শুরু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে যৌথবাহিনী এই অভিযান শুরু করে। এ সময় তারা সুন্দরবনের জোংড়া, করমজল, নন্দোবাল ও হাড়বাড়িয়া এলাকার বিভিন্ন খালে ও সুন্দরবনে দস্যুদের আস্তানা তল্লাশি করে। তবে বিকেল পর্যন্ত কোনো দস্যুকে আটক করা যায়নি।

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দফতরের কর্মকর্তা লেফটেন্যান্ট সাকিব ইমরান জানান, গত দেড় বছরে বাংলাদেশ কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানে কুখ্যাত করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীর মোট ৬১ জন সদস্যকে আটক করা হয়েছে। অভিযানগুলোতে ৮০টি আগ্নেয়াস্ত্র, ৫৯৯ রাউন্ড তাজা গোলা, ৩০৮ রাউন্ড ফাঁকা গোলা ও ১৯৫০ রাউন্ড এয়ারগানের গুলি জব্দ করা হয়। এ ছাড়া, দস্যুদের কবল থেকে ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

দস্যু দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কোস্ট গার্ড।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর