Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুন্দরবনে ৯ পর্যটকসহ নৌকাডুবি, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৬ ১৫:৩২

উদ্ধার হওয়া পর্যটকরা

ঢাকা: সুন্দরবনে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ‘৯৯৯’ নম্বরে ফোন পেয়ে মাঝিসহ ৯ পর্যটককে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।

রোববার (২৩ আগস্ট) দুপুরে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “গত শনিবার (২২ আগস্ট) বিকেলে বাগেরহাট সদর সুন্দরবন সিংহের বাজার থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তার ভাইসহ ৮ জন পর্যটক সুন্দরবনে ঘুরতে গিয়েছিলেন। ঘোরাঘুরির এক পর্যায়ে তাদের বহনকারী নৌকার তলা ফুটো হয়ে পানি উঠতে শুরু করে, যেকোন সময় নৌকাটি ডুবে যেতে পারে। এসময় তিনি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান। এসময় ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য বাগেরহাট নৌ-পুলিশ এবং মংলা কোস্টগার্ডকে জানানো হয়।”

বিজ্ঞাপন

আনোয়ার সাত্তার বলেন, ‘৮ জন পর্যটক সাতক্ষীরার শ্যামনগর থানার নাপিতখালী থেকে ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে ইঞ্জিনচালিত নৌকায় সুন্দরবনের সিংহের টেক নামক স্থানে পৌঁছালে নৌকাটির তলা ফুটো হয়ে পানি উঠতে শুরু করে। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে বাগেরহাট নৌ-পুলিশ এবং মংলা কোস্টগার্ডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মাঝিসহ মোট ৯ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর