Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহীতে পেট্রোল পাম্পে অনিয়মের ঘটনায় ২ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৯:৩২

অভিযানের সময়কার চিত্র।

রাজশাহী: জ্বালানি তেল বিক্রিতে অনিয়ম, মজুতের সঠিক হিসাব না থাকা এবং গ্রাহকদের রশিদ না দেওয়ার অভিযোগে রাজশাহীর পবা উপজেলায় একটি পেট্রোল পাম্পকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে পবা দারুশা কর্ণহারে মতিউর ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

এ সময় জেলা প্রশাসকের সহকারী সামিয়া রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসেবে পবা উপজেলায় দারুশাতে মতিউর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। সেখানে মনিটরিং শুরু করার পর পাম্পটির কার্যক্রমে ব্যাপক বিশৃঙ্খলা ও বেশ কিছু গুরুতর অনিয়ম ধরা পড়ে।’

বিজ্ঞাপন

অনিয়মগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পাম্প কর্তৃপক্ষ কোনো প্রকার প্রত্যয়ন ছাড়াই তেল বিক্রি করছিল। তেল নেওয়ার পর ভোক্তাদের যে একটি স্লিপ বা রিসিট দেওয়ার কথা, সেটি তারা দিচ্ছিল না এবং এমন কোনো রিসিট তারা দেখাতেও পারেনি। এ ছাড়া, তাদের কাছে প্রয়োজনীয় তথ্যের কোনো আপডেটও ছিল না।’

মজুত সম্পর্কে তিনি বলেন, ‘পাম্প কর্তৃপক্ষ যে পরিমাণ তেলের মজুত দেখাচ্ছে, বাস্তবে সেটি চেক বা যাচাই করার মতো কোনো ব্যবস্থা সেখানে নেই। ফলে সার্বিক দিক বিবেচনা করে এবং এসব অপরাধ আমলে নিয়ে ওই পেট্রোল পাম্পটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয় ‘

অভিযানে প্রশাসনের নিয়মিত মনিটরিং অফিসার এবং র‍্যাব-৫ ও সংশ্লিষ্ট ট্যাগ অফিসাররা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর