Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এসএসসি পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ থাকছে না: শিক্ষামন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১৫:০৭ | আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৬:১৮

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

ঢাকা: এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন অতীতে প্রশ্ন ফাঁসের ঝুঁকি এড়াতে বাণিজ্যিক কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও এবার তা বন্ধ থাকছে না।

সোমবার (২০ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই সিদ্ধান্তের কথা জানান।

কোচিং সেন্টারগুলোর বৈধতা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী স্পষ্ট করেন যে, এই প্রতিষ্ঠানগুলো সরকারের নিবন্ধিত নয় এবং এগুলোকে মন্ত্রণালয় স্বীকৃতি দেয় না। এছাড়া তার কাছে কোনো কোচিং সেন্টারের তালিকা নেই এবং কোথায় কোচিং পরিচালিত হচ্ছে সে বিষয়ে তিনি অবগত নন বলে উল্লেখ করেন। কোচিং সেন্টারগুলো বাণিজ্যিকভাবে পরিচালিত হয়ে সরকারকে মোটা অঙ্কের ট্যাক্স দিচ্ছে, তাহলে এগুলো কীভাবে অবৈধ হয় এমন প্রশ্নের প্রেক্ষিতে মন্ত্রী জানান যে, ট্রেড লাইসেন্স প্রদান করে সিটি করপোরেশন এবং এর সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই।

বিজ্ঞাপন

প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী আরও জানান, শিক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সেজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং পরীক্ষার হলগুলো যেন পরীক্ষাবান্ধব হয় সেজন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মন থেকে পরীক্ষাভীতি দূর করাই সরকারের লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য যে, আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এবারের পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

 

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর