Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাবিতে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য অভিযান

রাবি করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১৬:২৭

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিরাপদ খাদ্য পরীক্ষার অংশ হিসেবে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খোলা দোকানে নিম্নমানের খাদ্য বিক্রি ও খাদ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে কয়েকজন দোকানিকে জরিমানাও করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে এ অভিযান শুরু হয়। ভোক্তা অধিদফতর, জাতীয় খাদ্য নিরাপত্তা অধিদফতর, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসুর যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়। এ সময় দোকানিদের নিরাপদ খাদ্য পরিবেশন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

এ সময় রাকসুর পরিবেশ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মাসুদ রানা বলেন, ‘নিরাপদ খাদ্য অধিদফতর, ভোক্তা অধিকার পরিষদ এবং রাকসুর উদ্যোগে আমরা আজকের অভিযান পরিচালনা করছি। এর আগেও আমরা টুকিটাকি চত্বরের দোকান এবং এর আশেপাশের দোকানে অভিযান পরিচালনা করেছিলাম এবং তাদেরকে সতর্ক করা হয়েছিল। দোকানিরা স্বাস্থ্য সচেতনতা মানছে না, দাম বেশি রাখছে মূল্য ঠিক না রাখাসহ নানাবিধ অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আমরা আজকে দোকানিদেরকে জরিমানা করেছি। আমাদের উদ্দেশ্য তাদেরকে জরিমানা করা নয়। তারা যাতে সতর্ক হয়ে শিক্ষার্থীদেরকে ভালো খাবার পরিবেশন করে এবং মূল্য তালিকা ঠিক রাখে সেজন্যই আজকের অভিযান।’

জাতীয় ভোক্তা অধিদফতর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে রাহী বলেন, ‘ভোক্তা অধিদফতর এবং খাদ্য নিরাপত্তা অধিদফতরের যৌথ অভিযানে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাবারের হোটেল এবং অন্যান্য ছোটখাটো দোকানগুলোতে অভিযান পরিচালনা করেছি। কিভাবে সঠিক পদ্ধতিতে খাবার পরিবেশন করা যায় সে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে। সতর্কতার অংশ হিসেবে কিছু কিছু দোকানিকে জরিমানা করা হয়েছে এবং তাদের পরবর্তী কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সঙ্গে নিয়ে এরকম সতর্কতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এনএমই/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর