Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তানজিদের টর্নেডো ফিফটি, চাপ কাটিয়ে উঠেছে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১৭:০৯ | আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ২০:০৮

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে টিকে থাকতে হলে জিততেই হবে বাংলাদেশকে, এমন সমীকরণে খেলতে নেমে বোলিংটা দারুণ হলেও ব্যাটিংয়ের শুরুটা হয়েছিল হতাশার। দ্রুত দুই উইকেট হারিয়ে ফেলছিল স্বাগতিকরা। তবে তানজিদ হাসান তামিমের দারুণ এক ফিফটিতে সেই চাপ কাটিয়ে উঠেছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৯৫। ৩৮ বলে ৫৫ রানে অপরাজিত তানজিদ তামিম।

সোমবার (২০ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে বোলিং করে নিউজিল্যান্ডকে আজ ১৯৮ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। আধুনিক ক্রিকেটে ওয়ানডেতে এই রান মোটেও বড় স্কোর নয়। তবে জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পরে যায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

প্রথম ওভারেই ফেরেন আগের ম্যাচে দারুণ ব্যাটিং করা সাইফ হাসান। প্রায় ছয় মাস পর একাদশে সুযোগ পাওয়া সৌম্য সরকার রান পাননি। তিন নম্বরে নেমে ফিরেছেন ১১ বলে ৮ রান করে। তবে অপর ওপেনার তানজিদ হাসান তামিম একপ্রান্তে অবিচল।

চার নম্বরে নামা নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে দারুণভাবে দলকে টানছেন। কিউই বোলিং পাত্তাই পাচ্ছে না তামিমের সামনে। মাত্র ৩২ বলে হাফ সেঞ্চুরি করেছেন তরুণ ওপেনার। অপর প্রান্ত থেকে তামিমকে বেশ ভালোই সঙ্গ দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর