Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জিম্বাবুয়ে সিরিজের পুরস্কার পেলেন তানজিদ-সাইফ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৬ ২০:৪৬

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ ভালো কাটেনি। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ জয়ের সুফল মিলেছে আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিংয়েও। ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের। বোলিং র‌্যাঙ্কিংয়েও এগিয়েছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার।

আইসিসির প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ২০তম স্থানে উঠে এসেছেন তানজিদ। তার রেটিং এখন ৬৪৯। জিম্বাবুয়ে সিরিজের তিন ম্যাচের মধ্যে দুটি অর্ধশতক করে বাংলাদেশের সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এই বাঁহাতি ওপেনার।

বিজ্ঞাপন

একই সিরিজে ভালো ব্যাটিং করা সাইফ হাসানও পেয়েছেন বড় পুরস্কার। নয় ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ২৭ নম্বরে, যা তার ক্যারিয়ারের অন্যতম সেরা অবস্থান। তবে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে কোনো পরিবর্তন হয়নি। ভারতের ঈশান কিষাণ আগের মতোই এক নম্বর স্থান ধরে রেখেছেন।

বোলিং র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশী ক্রিকেটারদের। চার ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠেছেন অফস্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। আট ধাপ এগিয়ে ২৫ নম্বরে জায়গা করে নিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

অন্যদিকে চার ধাপ পিছিয়ে ১৩ নম্বরে নেমে গেছেন নাসুম আহমেদ। এরপরও বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সর্বোচ্চ অবস্থানে রয়েছেন। পেসার তাসকিন আহমেদও নয় ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬৯ নম্বরে।

জিম্বাবুয়ের দুই পেসারও র‌্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি পেয়েছেন। রিচার্ড এনগারাভা ৩৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩২ নম্বরে। আর ব্লেসিং মুজারাবানি ২২ ধাপ উন্নতি করে এখন রয়েছেন ৩৬তম স্থানে। টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের রশিদ খান।

অলরাউন্ডারদের তালিকাতেও উন্নতি হয়েছে বাংলাদেশের। শেখ মেহেদী দুই ধাপ এগিয়ে ৩৮তম স্থানে উঠেছেন। আর জিম্বাবুয়ে সিরিজে ব্যাট ও বল হাতে কার্যকর ভূমিকা রাখা মোহাম্মদ সাইফউদ্দিন ২৭ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে জায়গা করে নিয়েছেন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর