Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাইবান্ধায় ঘরে সংরক্ষিত ডিজেলে পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ১১:২৮

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিজেলে পড়ে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আরাফ ওই গ্রামের বাবু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল আনুমানিক ৪টার দিকে বাড়ির বারান্দায় খেলছিল আরাফ। এ সময় পরিবারের অগোচরে বারান্দায় রাখা একটি কাটা প্লাস্টিকের ড্রামে পড়ে যায় সে। ওই ড্রামে ট্রাকের ট্যাংকি থেকে নামানো প্রায় ৫০ লিটার ডিজেল সংরক্ষণ করা ছিল। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (২২ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মেহেদী হাসান একরামুল জানান, বাবু মিয়ার একটি ট্রাকের ডিজেল ট্যাংকি ফুটো হয়ে যাওয়ায় মেরামতের জন্য ট্যাংকির তেল একটি কাটা ড্রামে সংরক্ষণ করে বাড়ির বারান্দায় রাখে। সেই ড্রামেই খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় শিশু আরাফ।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর