Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৬ ২০:৪৮ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১২:৩২

নিহত আইনজীবী সোলায়মান হক।

পঞ্চগড়: পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সোলায়মান হক (৩৮) নামে এক আইনজীবী নিহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৬টার দিকে পঞ্চগড় পৌরসভার আহমদনগর এলাকায় মিলগেট বাজার-ফুলতলা সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত সোলায়মান হক বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সদ্দারপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি পঞ্চগড় আইনজীবী সমিতির সদস্য বলেও জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৬টার দিকে পঞ্চগড় থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আইনজীবী সোলায়মান হক। পথিমধ্যে পঞ্চগড় পৌরসভার আহমদনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয় তাকে। এ সময় তিনি সড়কে ছিটকে পড়লে ট্রাকের চাকা তার মাথাকে সড়কের সাথে পিষ্ট করে দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এদিকে, ঘটনার পরপরই ঘাতক ট্রাক নিয়ে পালিয়ে গেছেন চালক।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) আশরাফুল ইসলাম বলেন, ‘মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটিকে জব্দ করাসহ এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর