Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মে ২০২৬ ১১:৪৭ | আপডেট: ৩ মে ২০২৬ ১৪:৫১

ঢাকা: সচিবালয় থেকে হেঁটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৩ মে) সকাল সকাল ১০টা ২০ মিনিটের দিকে উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে সচিবালয়ের নিজ দফতর থেকে হেঁটে তিনি ওসমানী মিলনায়তনে যান।

এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রেস সেক্রেটারি আবু আবদুল্লাহ সালেহ (সালেহ শিবলী), অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রী কার্যালয়ের গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ অন্যান্য কর্মকর্তারা।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর