Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাবিতে র‍্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর সতর্কতা দিয়ে বিজ্ঞপ্তি

রাবি করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ২০:২৯

বিজ্ঞপ্তির খণ্ডচিত্র।

রাবি: র‍্যাগিংকে সামাজিক অপরাধ হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। প্রথম বর্ষের ক্লাস শুরুর প্রেক্ষাপটে নবীনদের জন্য ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

বুধবার (৬ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান এ সতর্কবার্তা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‍্যাগিংয়ের ফলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয় এবং এর শিকার শিক্ষার্থীরা মারাত্মক মানসিক বিপর্যয়ের মুখে পড়ে। এ কারণে ক্যাম্পাসের কোথাও কোনো ধরনের র‍্যাগিং না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কেউ র‍্যাগিং করলে বা কাউকে র‍্যাগিং করতে প্ররোচিত করলে প্রমাণসাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়াও, নবীন শিক্ষার্থীদের সঙ্গে পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের সভাপতির পূর্বানুমতি নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি বিভাগ ও ইনস্টিটিউটের নোটিশ বোর্ড, অফিস এবং ওরিয়েন্টেশন ক্লাসে প্রচারের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, আগামী ১০ মে (রবিবার) থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর