Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২৬ ০৯:৪১ | আপডেট: ৮ মে ২০২৬ ০৯:৪৪

নরসিংদী: নরসিংদীর শিবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: হারুনুর রশিদ খান হত্যা মামলার প্রধান আসামি আরিফ সরকারকে (৪০) ইন্টারপোলের সহায়তায় গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য যানানো হয়। এর আগে গতকাল দুবাই পুলিশ আরিফ সরকারকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে এবং গতকালই তাকে দেশে এনে শিবপুর থানা পুলিশের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

গ্রেফতার আরিফ সরকার শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। তিনি হত্যা মামলার এক নাম্বর আসামি ছিলেন। এর মাধ্যমে এই হত্যা মামলার ১২ জন আসামির মধ্যে সকলকেই গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ ব্যুরো অব ইভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী ও মামলার বিবরনে জানা যায়, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে নিজ বাসায় আলহাজ্ব মো. হারুনুর রশিদ খান দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন আবস্থায় ৩১ মে মৃত্যুবরণ করেন তিনি। এই ঘটনায় নিহতের ছেলে আমানুর রশিদ বাদী হয়ে আসামি আরিফ সরকারকে প্রধান আসামি করে ১২ জনের নামে শিবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ হেডেকোয়াটার্সের নির্দেশে পিবিআই নরসিংদী মামলার তদন্ত কার্যক্রম শুরু করে। পরে ঘটনায় জড়িত অন্যতম আসামি মহসীন সরকারকে দুবাই থেকে গ্রেফতার করে দেশে এনে আদালতে পাঠানো হলে আরিফ সরকারসহ অন্যান্য আসামিদের ঘটনায় জড়িত থাকা ও পরিকল্পনার বিষয়ে গুরুত্ত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় হত্যা মামলার প্রধান আসামি আরিফ সরকারের অবস্থান দুবাইতে নিশ্চিত হয় পিবিআই। পরে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশের মাধ্যমে আরিফকে গ্রেফতার করে দেশে নিয়ে আসা হয় এবং শিবপুর থানা পুলিশের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

হত্যা মামলার প্রধান আসামি আরিফ সরকারকে গ্রেফতার করার মাধ্যমে এই মামলার ১২ জন আসামিকেই গ্রেফতার করেছে পিবিআই। মামলার চার্জসিট আদালতে দাখিল করা হয়েছে। অন্যদিকে পূর্বে গ্রেফতার সকলেই জামিনে মুক্ত রয়েছে বলেও জানায় পিবিআই।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর