Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, বাবার পর মেয়ের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৬ ২১:১৩ | আপডেট: ১৩ মে ২০২৬ ২২:৩০

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধের ঘটনায় কথা নামে (৪) এক শিশু মারা গেছে। এ নিয়ে এই ঘটনায় দু’জন মারা গেল। এর আগে সোমবার (১১ মে) তার বাবা মীর কালাম (৩৫) মারা যায়।

বুধবার (১৩মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কথা। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কথার শ্বাসনালীসহ শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে সায়মা ৬০ শতাংশ, মুন্না ৩০ শতাংশ ও মুন্নি ৩৫ শতাংশ নিয়ে ভর্তি আছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

এর আগে গত রোববার (১০ মে) সকাল ৭টার দিকে ফতুল্লা গিরিধারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারের সামনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর