Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

না.গঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একে একে গেল ৩ প্রাণ

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৬ ২১:২৭

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ। প্রতীকী ছবি

ঢাকা: নারায়ণগঞ্জের বন্দরে বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে ছেলে ও স্ত্রীর পর মারা গেছেন স্বামীও মাইদুল ইসলাম (২৪) । এ নিয়ে পরিবারের তিনজনেরই মৃত্যু হলো।

মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সর্বশেষ মারা যান গৃহকর্তা মাইদুল ইসলাম (২৪)। এর আগে শনিবার (৮ আগস্ট) মারা যায় ছেলে মারুফ। সোমবার (১০) মারা যান স্ত্রী বিউটি আক্তার (২২)। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ও সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, বিস্ফোরণের ঘটনায় শ্বাসনালীসহ ৮৫ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি ছিলেন মাইদুল ইসলাম (২৪)। তার স্ত্রী ৯০ ও ছেলে ৮০ শতাংশ দগ্ধ নিয়ে এর আগেই মারা গেছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত শুক্রবার (৭ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে নারায়ণগঞ্জের বন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন রাজমিস্ত্রী মাইদুল ইসলাম, তার স্ত্রী বিউটি আক্তার ও তাদের ছেলে মারুফ।

মৃত মারুফের মামা মো. রনি জানান, বন্দরে তারা পাশাপাশি বাসায় ভাড়া থাকেন। মাইদুল একটি টিনশেড বাসায় থাকতেন। সকালে মাইদুল ঘরের মধ্যে সিগারেট ধরানোর পর পরই বিস্ফোরণ ঘটে। এতে ঘরে থাকা তার পরিবারের তিনজনও দগ্ধ হন। জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে তাদের ধারণা।

তিনি আরও জানান, বিউটিদের বাড়ি নাটোরের লালপুর উপজেলার ওমরপুর গ্রামে। আর মাইদুলের বাড়ি একই উপজেলার বরবাদকয়া গ্রামে। মাইদুল রাজমিস্ত্রীর কাজ করতেন। মারুফ স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর