Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গ্রামীণ ব্যাংকের ঋণের সুদহার নিয়ে হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেট
১৮ মে ২০২৬ ১৫:২৪ | আপডেট: ১৮ মে ২০২৬ ১৬:৫২

হাইকোর্ট। ফাইল ছবি

ঢাকা: গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের সুদের হার বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না কেন এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৮ মে) বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাসুদ আর সোবহান ও ব্যারিস্টার ফাতেমা চৌধুরী।

রুলে বলা হয়েছে, গ্রামীণ বাংলাদেশের ভূমিহীন ও নিম্নআয়ের ঋণগ্রহীতাদের জন্য পরিচালিত মাইক্রোক্রেডিট কর্মসূচিতে গ্রামীণ ব্যাংক যে সুদের হার নির্ধারণ করে থাকে, তা অনেক ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের তুলনায় বেশি ও শোষণমূলক। এ অবস্থায় সুদের হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হবে না কেন, তা জানতে চেয়েছেন আদালত।

বিজ্ঞাপন

এর আগে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সমন্বয়ের দাবি জানিয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করেন ব্যারিস্টার মাসুদ আর সোবহান।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর