Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ১৯:২৩

ফরিদপুর: জেলা কারাগারের হাজতি শাহ্ আলম (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) দিবাগত রাত দেড়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শাহ্ আলম মাদক মামলার আসামি হিসেবে গত ১ এপ্রিল আদালতের মাধ্যমে ফরিদপুর কারাগারে আসেন। তিনি আলফাডাঙ্গা উপজেলা সদরের কালীবাড়ি রোডের বাসিন্দা জালাল মোল্লার ছেলে।

জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত ৪ দিন ধরে শাহ আলম পেটের ব্যথাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে ভুগছিলেন। তাকে জেলখানার হাসপাতাল ওয়ার্ডে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল। রোববার দিবাগত রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১২ টার দিকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের জেল সুপার শওকত হোসেন মিয়া বলেন, মাদক মামলার আসামি শাহ্ আলম নানাবিধ শারিরীক সমস্যায় ভুগছিলেন। মৃতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মরদেহটি ময়না তদন্তের পর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর