Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়া কারাগারে হাজতির আত্মহত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৬

কুষ্টিয়া: কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্যুৎ আলী (২৭) নামে এক হাজতি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত বিদ্যুৎ আলী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে।

কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম জানান, মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে প্রায় দুই মাস আগে বিদ্যুৎ আলী কারাগারে আসেন। শনিবার ভোররাতে কারাগারের বাথরুমের জানালার গ্রিলে নিজের ব্যবহৃত গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে কারারক্ষীরা মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই হাজতির মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর