Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রামিসা হত্যা মামলা / আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী

স্টাফ করেসপন্ডেট
২২ মে ২০২৬ ১০:৫৫ | আপডেট: ২২ মে ২০২৬ ১৫:৫৯

ঢাকা: রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২২ মে) সকালে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি জানান ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান।

তিনি বলেন, ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রামিসা হত্যা মামলার আসামির পক্ষে সমিতির কোনো আইনজীবী আদালতে মামলা পরিচালনায় অংশ নেবেন না।

গত মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার একটি বাসা থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। খাটের নিচ থেকে মস্তকবিহীন দেহ এবং বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার পর পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বাসা থেকে বের হওয়ার পর রামিসাকে কৌশলে নিজের কক্ষে ডেকে নেয় সোহেল রানা। সেখানে তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গ্রেফতারের পর আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা অপরাধের কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে স্থানীয়রা অভিযুক্তের স্ত্রীকে আটক করলেও ঘটনার পর জানালার গ্রিল কেটে পালিয়ে যায় সোহেল রানা। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

সারাবাংলা/টিএম/ এএ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর