Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৬ ১৪:২৯

রামিসা হত্যা মামলার দুই আসামি। ছবি: সংগৃহীত

ঢাকা: শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের (ডেথ রেফারেন্স) শুনানি এবং দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বুধবার (১২ আগস্ট) অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে. এম. রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। ওই নির্দেশের পর গত ২৫ জুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে আইনি সহায়তা দিতে সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞাপন

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করেন সোহেল রানা। এ ঘটনায় তাকে সহযোগিতা করেন তার স্ত্রী স্বপ্না আক্তার।

অপরাধের ভয়াবহতা বিবেচনায় ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুই আসামিকেই মৃত্যুদণ্ড দেন।

রায় ঘোষণার পর সোহেল রানা ও স্বপ্না আক্তারকে কনডেম সেলে পাঠানো হয়। পরে তারা কারাগার থেকেই রায়ের বিরুদ্ধে আপিল করেন।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর