Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হিলিতে বোরো ধান-চাল সংগ্রহ শুরু

লোকাল করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৬ ০০:৩৪

হিলিতে সরকারিভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন। ছবি: সংগৃহীত

হিলি: দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষক ও মিলারদের কাছ থেকে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৩ মে) বিকেলে হিলি এলএসডি খাদ্য গুদাম চত্বরে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান-চাল ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলার আলীহাট ইউনিয়নের মনশাপুর গ্রামের কৃষক এনামুল হকের কাছ থেকে ৩ টন ধান ক্রয়ের মাধ্যমে এই অভিযানের সূচনা হয়।

হিলি খাদ্য গুদাম কর্মকর্তা সাজেদুর রহমান জানান, চলতি মৌসুমে এই উপজেলায় সরকারিভাবে ৩৬ টাকা কেজি দরে সাধারণ কৃষকদের কাছ থেকে ৫৩২ টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে মিলারদের কাছ থেকে ৩৩২ টন চাল ক্রয় করা হবে। অনলাইনে আবেদনকারী কৃষকদের মধ্য থেকে কৃষি অফিসের যাচাই-বাছাই ও অনুমোদনের ভিত্তিতে পর্যায়ক্রমে এই ধান সংগ্রহ করা হবে।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. মেজবাহুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ খান এবং স্থানীয় মিল ব্যবসায়ী দুদু মিয়াসহ খাদ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর