Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুপুরের মধ্যে ঢাকায় ও আশেপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৬ ১০:০৬ | আপডেট: ২৬ মে ২০২৬ ১৭:২১

আবহাওয়া অধিদফতর। ফাইল ছবি

ঢাকা: রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় মঙ্গলবার (২৬ মে) আংশিক মেঘলা আকাশসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দুপুরের মধ্যে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের যে কোনো সময় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

সাধারণ অবস্থায় বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। তবে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে অস্থায়ীভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়ার আকারে এটি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে।

এছাড়া মঙ্গলবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড ছিল ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (২৫ মে) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৯৬ শতাংশ (আর্দ্রতা বেশি থাকায় বৃষ্টি না হলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে)

মঙ্গলবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে এবং আগামীকাল বুধবার (২৭ মে) সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর