ঢাকা: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সোমবার ( ৭ সেপ্টেম্বর ) আবহাওয়া অধিদফতরের দেয়া এক পূর্বাভাসে এমন তথ্য পাওয়া গেছে।
পূর্বাভাস অনুযায়ী, দেশের আবহাওয়া পর্যবেক্ষণ অনুযায়ী কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে, তবে এ সময়ে সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.০ ডিগ্রি সেলসিয়াস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দর এবং সামুদ্রিক বিষয়ে বর্তমানে কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে বলা হয়নি।
ঢাকায় আজকের সূর্যোদয় ঘটে ভোর ৫:৪১ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬:১১ মিনিটে বলে তিনি তথ্য নিশ্চিত করেন।