Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দিয়াবাড়ি মেট্রো স্টেশনের নিচের পশুর হাট সরিয়ে দিয়েছে প্রশাসন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৬ ২১:৩৫ | আপডেট: ২৭ মে ২০২৬ ১২:৫২

দিয়াবাড়ি মেট্রো স্টেশনের নিচের পশুর হাট সরিয়ে দিয়েছে প্রশাসন। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর উত্তরায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দিয়াবাড়ি (উত্তরা-১৬) পশুর হাটে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগ। মেট্রোরেল স্টেশনের নিচে সড়কে অবৈধভাবে পশু বেঁধে রাখার ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে পশু সরিয়ে দেওয়া হয়েছে, ফলে ওই এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন সবচেয়ে বড় ও সর্বোচ্চ ইজারামূল্যের পশুর হাট হিসেবে এবার দিয়াবাড়ি পশুর হাট ব্যাপকভাবে জমে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক ও নৌপথে বিপুলসংখ্যক কোরবানির পশু আনা হয়েছে। বিশেষ করে বড় আকৃতির গরুর সমাগম ক্রেতাদের ব্যাপক আকর্ষণ করছে।

বিজ্ঞাপন

তবে হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড ও মেট্রোরেল স্টেশনের নিচে পশু রাখায় যানজটের সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় ডিএমপি উত্তরা বিভাগ সড়ক দখলমুক্ত করতে দ্রুত পদক্ষেপ নেয়। মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশু সরিয়ে ডাইভারশন করে যান চলাচল স্বাভাবিক করা হয়। পরবর্তী সময়ে হাটের ইজারাদারকে ঘটনাস্থলে ডেকে সতর্ক করে দেওয়া হয়েছে। সড়কে হাট বসানো বা পশু রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, নির্দেশ অমান্য করলে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হবে।

এর আগে সরেজমিনে উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনের নিচে বেশ কিছু বেঁধে রাখতে দেখা যায়। এ নিয়ে সাংবাদিকরা পুলিশকে প্রশ্ন করলে তারা বলেন, আমরা চেষ্টা করছি। তবে ইজারাদারের লোকদেরও আমাদেরকে সহায়তা করতে হবে। আর গরুর বেপারীরা জানান, গরুর হাটের জন্য বরাদ্দ করা মাঠে জায়গা না পেয়ে তারা রাস্তায় গরু রেখেছেন।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর