Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদ শুভেচ্ছা জানানোয় নরেন্দ্র মোদিকে ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমানের

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৬ ২১:৫৭ | আপডেট: ২৯ মে ২০২৬ ১৭:০৯

বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী।

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে শুভেচ্ছা জানানোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ধন্যবাদ জানানো হয়।

এতে বলা হয়—‘ঈদুল আজহার এই আনন্দময় দিনে আমাকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ।’

এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেন, পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও সৌহার্দ্যের ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় হবে।

বিজ্ঞাপন

এর আগে, সকালে তারেক রহমানের কাছে পাঠানো এক বার্তায় তাকে এবং বাংলাদেশের জনগণকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার্তায় তিনি দুই প্রতিবেশী দেশের মধ্যে জনকল্যাণমুখী সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে নয়াদিল্লীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর