Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৬ ১৫:২৭ | আপডেট: ৩১ মে ২০২৬ ১৭:৪৮

খাদে পড়ে যাওয়া বাস।

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা, মুকসুদপুর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (৩১ মে) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ঝাটুকদিয়া আউড়াকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজিব পরিবহণ পেছনে থেকে আসা আরেকটি পরিবহণকে সাইড দিতে গেলে সামনে থেকে আরেকটি পরিবহণ চলে আসে। এতে তিনটি বাসের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা তৈরি হলে রাজিব পরিবহণ রাস্তার পাশ ঘেষে চলে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে কমপক্ষে ৫০ ফিট গভীর খাদে পড়ে যায়।

বিজ্ঞাপন

সিকানদার নামের এক আহত যাত্রী বলেন, ‘সড়কে প্রচুর যানবাহন চলাচল করছে। ড্রাইভার ঘুম-ঘুম ভাব নিয়ে গাড়ি চালাচ্ছেন। গাড়ির ৪০ সিটেই যাত্রী ছিল। সবাই কম-বেশি আহত হয়েছে।’

এ বিষয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার মো. শাহিনুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর