Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ১৩:৩৪ | আপডেট: ২৪ জুন ২০২৬ ১৭:৫৪

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র

ঢাকা: শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা এক মামলায় গ্রেফতার হওয়া নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র জামিন পেয়েছেন। একই মামলায় আত্মসমর্পণ করা আরও ৩ আসামিরও জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৪ জুন) ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। আদালত-সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি জানা গেছে।

মামলার সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, আফতাব অটোমোবাইলসের এক সাবেক কর্মকর্তার প্রায় ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করার অভিযোগে দায়ের করা শ্রম আইনের মামলায় সাজেদুল ইসলাম শুভ্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল।

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার রাত থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাজেদুল ইসলামের বাসার সামনে অবস্থান নিলেও তাৎক্ষণিকভাবে ভেতরে প্রবেশ করেননি। পরে বুধবার ভোরে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে হাজির করে। একই মামলার অপর ৩ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাদের আবেদনও গ্রহণ করেন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর