Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিটি ব্যাংকের নতুন ভাইস চেয়ারম্যান রুবেল আজিজ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৯:৪০

সিটি ব্যাংকের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রুবেল আজিজ।

ঢাকা: দেশের শীর্ষ স্থানীয় ব্যাংক সিটি ব্যাংক পিএলসি-এর ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শিল্পপতি ও উদ্যোক্তা রুবেল আজিজ। সম্প্রতি সিটি ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের পরিচালক রুবেল আজিজকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিটি ব্যাংক এ তথ্য জানিয়েছে।

রুবেল আজিজ একজন খ্যাতনামা শিল্পপতি ও উদ্যোক্তা। তিনি যুক্তরাজ্য থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। আজিজ দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে যুক্ত থেকে দেশের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি একাধিক শিল্পপ্রতিষ্ঠান স্থাপন ও সফলভাবে পরিচালনা করেছেন।

বিজ্ঞাপন

আজিজ পারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ডিসেম্বর ২০১১ থেকে অক্টোবর ২০১৬ পর্যন্ত ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান। তিনি আইডিএলসি ফিন্যান্স লিমিটেডেরও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ২০১৯ সাল থেকে বনানী ক্লাবের সভাপতি, ঢাকা বোট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, আইবিএআইএস বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং জনতা ইন্স্যুরেন্স কোং লি.-এর সাবেক চেয়ারম্যান। তিনি ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ (ইউডব্লিউসি)-এর ন্যাশনাল কমিটির সদস্য।

রুবেল আজিজ দেশের অন্যতম অভিজাত সামাজিক প্রতিষ্ঠান গুলশান ক্লাবের নির্বাচিত সভাপতি হিসেবে দুই মেয়াদ দায়িত্ব পালন করেছেন। ব্যাংকের ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় তার গভীর আগ্রহ রয়েছে এবং তিনি উদ্ভাবন ও ব্যাংকের টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের বিষয়ে মূল টিমের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনায় অংশগ্রহণ করেন।

সারাবাংলা/ইএইচটি/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর