Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জঙ্গি সংশ্লিষ্টতার সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুই বাংলাদেশি ৩ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেট
৯ জুলাই ২০২৬ ১৭:৫০

ঢাকা: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে সিঙ্গাপুর থেকে দেশে ফেরত পাঠানো দুই বাংলাদেশিকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া দুই ব্যক্তি হলেন সাহেদুল ইসলাম (৩৭) ও রিশাদ তায়ানী (২৫)।

আদালত সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) বিমানবন্দর থানার সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম।

বিজ্ঞাপন

রিমান্ড আবেদনে বলা হয়, সিঙ্গাপুরে অবস্থানকালে জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে। পরবর্তীতে সিঙ্গাপুর কর্তৃপক্ষ তাদের ঢাকায় পাঠিয়ে দেয় এবং বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। পরে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের হেফাজতে নেয়।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও তিনটি পাসপোর্ট জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সিঙ্গাপুরে অবস্থানকালে বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

এছাড়া তদন্তের স্বার্থে তারা বাংলাদেশের কোনো নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত কিনা, কোন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করতেন, অর্থায়নের উৎস কারা, দেশে তাদের কোনো নেটওয়ার্ক রয়েছে কিনা এবং আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের যোগাযোগ আছে কিনা- এসব বিষয়ে তথ্য উদঘাটনের জন্য রিমান্ড প্রয়োজন বলে আবেদন করে পুলিশ।

শুনানি শেষে আদালত পাঁচ দিনের পরিবর্তে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর