Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭১

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৬ ১২:৩০ | আপডেট: ১১ জুলাই ২০২৬ ১৪:৪৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ঢাকা: রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিয়াজ মেহেদী বলেন, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৫৩ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৯ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৯ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬৯ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৭৮ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৭৮ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৩ জন, উত্তরা বিভাগ ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১৯ জনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১০ কেজি ১১০ গ্রাম গাঁজা, ১২ হাজার ২৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ ক্যান দেশীয় হান্টার বিয়ার, একটি স্ক্রু ড্রাইভার, তিনটি চাকু, দুইটি চাপাতি, একটি হাসুয়া, একটি কার্টার, একটি ছুরি, একটি সিএনজি, পাঁচটি মোবাইল, দুইটি টিভি, একটি মাইক্রোওভেন, নগদ ১৫৫০ টাকা ও দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর