Wednesday 02 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৮

স্টাফ করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫০

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৮৬টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

আকতার হোসেন বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৩ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩০ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৬৫ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৩ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৭৮ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১১৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩৭ জন ও উত্তরা বিভাগ কর্তৃক ৩১ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক একজন ও সিটিটিসি কর্তৃক চারজনকে গ্রেফতার করা হয়।’

বিজ্ঞাপন

তিনি জানান, অভিযানকালে উদ্ধার করা হয় ১ হাজার ৫৫ পিস ইয়াবা, ১৪ পুরিয়া গাঁজা, ২৬ পুরিয়া হেরোইন, নয়টি মোবাইলফোন, একটি চাকু, একটি কাটার, নগদ ১ লাখ ১১ হাজার ৫৮৯ টাকা ও একটি ভুয়া স্টুডেন্ট আইডি কার্ড।

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

চট্টগ্রামে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
২ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৫

সোনার দাম ভরিতে কমেছে ৪৩৭৪ টাকা
২ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৩

আরো

সম্পর্কিত খবর