Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / সেমিফাইনাল নিয়ে কী ভাবছেন স্কালোনি?

ক্রীড়া ডেস্ক
১৩ জুলাই ২০২৬ ১০:৩২ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ ১৫:৩৭

ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ মানে যেন খেলার চেয়েও বেশি কিছু।  কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩–১ গোলে হারানোর পর সামনে সেই ইংল্যান্ড, তখন তিনি বেশ শান্ত সুরেই কথা বললেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।সেমিফাইনালের এ ম্যাচে চোখ রেখে স্কালোনি সাফ জানিয়ে দিলেন, ‘এটা শুধুই একটি ফুটবল ম্যাচ।’

বুধবার রাতে আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফুটবল দুনিয়ায় এ দুই দলের লড়াই মানেই অন্য রকম এক উত্তেজনা। বিশেষ করে ১৯৮৬ সালে ইংলিশদের বিপক্ষে ম্যারাডোনার সেই হ্যান্ড অব গড গোল নিয়ে আলোচনা হয় আজও। মাঠের লড়াইয়ের বাইরেও তাদের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস আছে।

বিজ্ঞাপন

দক্ষিণ আটলান্টিক মহাসাগরে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (আর্জেন্টিনায় যা মালভিনাস দ্বীপপুঞ্জ নামে পরিচিত) নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলছে। অতীতে যুদ্ধও হয়েছে।

তবে স্কালোনি রাজনীতিকে খেলার মাঠে টেনে আনতে চান না। তিনি খেলাটাকে স্রেফ খেলার জায়গাতেই রাখতে চান। তার পরিষ্কার বার্তা, ‘আমরা খুবই শক্তিশালী একটি প্রতিপক্ষের মুখোমুখি হব। তাদের একজন অসাধারণ কোচ আছেন। কিন্তু শেষ পর্যন্ত এটি একটি ফুটবল ম্যাচ, এর বেশি কিছু নয়।’
টুর্নামেন্টের শেষটা আরও সুন্দর করতে চান স্কালোনি। সে জন্য লড়াই করার কোনো বিকল্প নেই, সেটাও দলের খেলোয়াড়দের মনে করিয়ে দিয়েছেন তিনি। খেলোয়াড়দের উদ্দেশে তার শেষ কথা, ‘আমরা শেষ পর্যন্ত সর্বশক্তি দিয়ে লড়ব। শরীরের শেষ শক্তি আর শেষ বিন্দু ঘাম দিয়ে চেষ্টা করব। যদি শেষ পর্যন্ত আমরা সফল হই, দারুণ হবে।’

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর