ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ মানে যেন খেলার চেয়েও বেশি কিছু। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩–১ গোলে হারানোর পর সামনে সেই ইংল্যান্ড, তখন তিনি বেশ শান্ত সুরেই কথা বললেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।সেমিফাইনালের এ ম্যাচে চোখ রেখে স্কালোনি সাফ জানিয়ে দিলেন, ‘এটা শুধুই একটি ফুটবল ম্যাচ।’
বুধবার রাতে আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফুটবল দুনিয়ায় এ দুই দলের লড়াই মানেই অন্য রকম এক উত্তেজনা। বিশেষ করে ১৯৮৬ সালে ইংলিশদের বিপক্ষে ম্যারাডোনার সেই হ্যান্ড অব গড গোল নিয়ে আলোচনা হয় আজও। মাঠের লড়াইয়ের বাইরেও তাদের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস আছে।
দক্ষিণ আটলান্টিক মহাসাগরে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (আর্জেন্টিনায় যা মালভিনাস দ্বীপপুঞ্জ নামে পরিচিত) নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলছে। অতীতে যুদ্ধও হয়েছে।