Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অনলাইন জুয়ার পেমেন্ট গেটওয়ে পরিচালনা, গ্রেফতার ২ জন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৬ ১৮:৪৫ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ ২০:৫৬

রিমান্ড। প্রতীকী ছবি

ঢাকা: অনলাইন জুয়ার পেমেন্ট গেটওয়ে পরিচালনার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার দুই আসামি মো. আমিনুর ইসলাম (৩৭) ও মো. সাকিব হোসেনকে (২৮) পৃথক মেয়াদে রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম। তিনি জানান, রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে দুই আসামিকে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-পরিদর্শক জাকির হোসেন। শুনানি শেষে আদালত আমিনুর ইসলামের তিন দিনের এবং সাকিব হোসেনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ জুলাই ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-পরিদর্শক আমির হামজা রাজধানীর রমনা থানায় নতুন জুয়া প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, আমিনুর একটি মোবাইল আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠানের থানা পর্যায়ের ডিস্ট্রিবিউটর ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। গত ১১ জুলাই রাজধানীর ধোলাইপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গুলশান এলাকা থেকে সাকিব হোসেনকে আটক করে পুলিশ।

এজাহারে উল্লেখ করা হয়েছে, আমিনুর তার দায়িত্বের অপব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও ভুয়া পরিচয়ে বিপুলসংখ্যক এমএফএস সিম সক্রিয় করে সহযোগীদের সরবরাহ করতেন। এসব সিম ব্যবহার করে অনলাইন জুয়ার বিভিন্ন ওয়েবসাইটের পেমেন্ট গেটওয়ে পরিচালনা করা হতো।

পুলিশের দাবি, চক্রটি একটি বিশেষ অ্যাপের মাধ্যমে এমএফএস অ্যাকাউন্টের তথ্য ও ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) সংগ্রহ করে সেই হিসাব ব্যবহার করে প্রতিদিন প্রায় দুই থেকে তিন লাখ টাকার অবৈধ লেনদেন পরিচালনা করত।

গ্রেফতারে সময় আসামিদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন এবং ৫৯টি সক্রিয় এমএফএস সিম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/টিএম/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর