Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রামুতে ডাকাতি ও অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৬ ১৩:১০

গ্রেফতার আসামি মোস্তাক আহম্মদ ওরফে বাবুল।

​কক্সবাজার: কক্সবাজারের রামুতে পুলিশের বিশেষ অভিযানে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।

রোববার (১২ জুলাই) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় রামু থানাধীন ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই  খোরশেদ আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

রামু থানার ওসি মো. মনিরুল ইসলাম ভূইয়া জানিয়েছে, গ্রেফতার আসামিকে সোমবার (১৩ জুলাই) আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতার আসামির নাম মোস্তাক আহম্মদ ওরফে বাবুল (৪০)। তিনি উপজেলার ঈদগড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পানিস্যা ঘোনা এলাকার মৃত আবু শামার ছেলে।

​গ্রেফতার আসামি মোস্তাক আহম্মদের বিরুদ্ধে রামু থানায় তিনটি ডাকাতির প্রস্তুতি মামলা এবং অস্ত্র মামলাসহ মোট ৪টি মামলার গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

বিজ্ঞাপন

​মনিরুল ইসলাম আরও বলেন, কার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর